সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলি জমি ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক জামালগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ‎জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ছাড়ের অপেক্ষায় আ.লীগ নারায়ণগঞ্জে এনসিপি’র এমপি দুই ঘণ্টা অবরুদ্ধ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে অবস্থান বাধ্যতামূলক দিরাইয়ের তিন গ্রামে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে ৭৮৫ পরিবার ছাতক-দোয়ারাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো : এমপি কলিম উদ্দিন টাকার লোভে নদীর পাড় বিক্রি : সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম জনবল সংকটে ধুঁকছে হাসপাতাল সেবাবঞ্চিত মানুষ অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা দিলো হিজবুল্লাহ পাড় কেটে বালু উত্তোলন : ড্রেজার ও বাল্কহেডসহ ৩ জনকে ধরিয়ে দিল জনতা সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জকে এগিয়ে নিয়ে যাবো : এমপি নূরুল ইসলাম দুর্গম যাত্রায় অপার সম্ভাবনার হাতছানি জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এমপি নূরুল ইসলাম শিশুদের রোজা : শৈশব থেকেই অভ্যস্ত করবেন যেভাবে ব্রি’র ‘রাইস মিউজিয়াম’ ঘিরে কৃষকদের নতুন স্বপ্ন, এক জমিতেই ৫১ জাতের ধান সব সামলাচ্ছেন ইউএনও অফিসের নাজির ও পিয়ন!

নির্বাচনী শেষ প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিনের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:০৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:০৪:১৭ পূর্বাহ্ন
নির্বাচনী শেষ প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিনের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিনের নির্বাচনী শেষ প্রচারণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়াস্থ নিজ বাসভবন প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি এবং আজই প্রচার-প্রচারণার শেষ দিন। জনগণের দুর্ভোগ ও জনস্বার্থের কথা বিবেচনা করে তিনি তার পূর্বনির্ধারিত শেষ নির্বাচনী গণমিছিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে তিনি শান্তিপূর্ণভাবে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। এ সময় সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি এলাকায় ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। যা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তবে এই ইতিবাচক পরিবেশের মধ্যেও কিছু এলাকায় একটি বিশেষ মহল নিজেদের দুর্বল অবস্থান আঁচ করতে পেরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে, যা দুঃখজনক ও গণতন্ত্রবিরোধী। দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভায় বিগত পাঁচটি নির্বাচনে এলাকার মানুষ তাকে নির্বাচিত করেছেন। সেই আস্থা ও ভালোবাসার ওপর ভর করেই তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। তিনি সদর-বিশ্বম্ভরপুরের সকল সাধারণ মানুষের প্রতি বিনীত অনুরোধ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদান করার জন্য। তিনি আরও আহ্বান জানান, সুনামগঞ্জ-৪ আসনের সকল ভোটার যেন আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের প্রতীকে ভোট প্রদান করেন। একই সঙ্গে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার ও নিরপেক্ষ ভূমিকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স