সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৫২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৫২:৩২ পূর্বাহ্ন
সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
স্টাফ রিপোর্টার :: মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন দুটি বিজিবি ক্যা¤প। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে মধ্যনগর উপজেলার পৃথক দুটি স্থানে টহলরত বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এসব গরু জব্দ করেন। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, ২৮ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন মাটিরাবন বিজিবি ক্যাম্পের টহল দল কড়াইবাড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করে। এসব গরুর আনুমানিক মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা। অপরদিকে, একই উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া এলাকায় বাংগালভিটা বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় আরও ৬টি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, দুটি পৃথক অভিযানে সর্বমোট ১৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার মোট সিজার মূল্য প্রায় ১১ লাখ ১৫ হাজার টাকা। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স