সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

টাঙ্গুয়ার হাওরের হিজল-করচবাগ থেকে মাটি কর্তন, পিআইসি সভাপতিকে লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরের হিজল-করচবাগ থেকে মাটি কর্তন, পিআইসি সভাপতিকে লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণে নিয়োজিত ১৬ নম্বর পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন হিজল-করচবাগ এলাকায় অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে দেখা যায়, ফসলরক্ষা বাঁধ নির্মাণের নাম ব্যবহার করে সংশ্লিষ্ট পিআইসি সভাপতি হিজল-করচবাগ এলাকা থেকে অবৈধভাবে মাটি কর্তন করছেন। অভিযানকালে অভিযুক্ত জাহাঙ্গীর আলম অবৈধভাবে মাটি কর্তনের বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় তাকে এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি অবৈধভাবে কর্তনকৃত মাটি নির্ধারিত ও সঠিক স্থানে পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি ও তাহিরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, পরিবেশ ও প্রাকৃতিক স¤পদ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হওয়ায় এর পরিবেশ, বাস্তুসংস্থান ও ভূমির সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স