সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন
রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরের রক্ত, ত্যাগ ও আন্দোলনের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় এসেছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের পথে হাঁটতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ ভোটাধিকার ফিরে পেয়েছি। সেই অধিকার প্রয়োগ করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই। নিজের শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ঢাকা-১৭ এলাকার সঙ্গে আমি ও আমার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট ও প্রত্যাশা আমি কাছ থেকে দেখেছি বলেই এখানে উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে হাজির হয়েছি। বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠন করতে পারলে প্রতিটি মা ও গৃহিণীর জন্য ন্যূনতম আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে, যাতে পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। একইভাবে কৃষকদের জন্য ‘কৃষিকার্ড’ চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। তরুণ সমাজের প্রসঙ্গে তারেক রহমান বলেন, শিক্ষিত কিন্তু বেকার তরুণদের দক্ষ করে গড়ে তুলতে দেশব্যাপী কারিগরি, আইটি ও পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের পৈতৃক জমি বিক্রি করতে না হয়। স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে শহর ও গ্রাম মিলিয়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুরা ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ- ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। তারেক রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে, ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষ মূল্যায়িত হবে। ঢাকা-১৭ এলাকার সমস্যা তুলে ধরে তিনি যানজট, জলাবদ্ধতা ও দূষণ নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সঠিক নেতৃত্ব থাকলে দেশ ঘুরে দাঁড়াতে পারে, ইতিহাস তার সাক্ষ্য দেয়। বিএনপির সেই অভিজ্ঞতা ও পরিকল্পনাই আজ দেশের সবচেয়ে বড় শক্তি। শেষে তারেক রহমান ঢাকা-১৭সহ সারা দেশের ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশ আমাদের, দেশ গড়ার দায়িত্বও আমাদেরই। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর