সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৪২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৪৪:৪৭ পূর্বাহ্ন
প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন
শহীদনূর আহমেদ ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন সোমবার সকাল থেকেই হাওরের জেলা সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ছিল ব্যাপক সরবতা। মাইকিং, লিফলেট বিতরণ, সম্প্রীতি সমাবেশ, জনসভা ও গণমিছিলে মুখর হয়ে ওঠে জেলার বিভিন্ন নির্বাচনী এলাকা। মধ্যরাত পর্যন্ত চলে প্রার্থীদের গণসংযোগ। প্রচারণার শেষ দিনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে দিয়েছেন নানা প্রতিশ্রুতি এবং বিজয়ী হলে নির্বাচনী এলাকার উন্নয়ন ও দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সুনামগঞ্জ- :
সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাটে নির্বাচনী জনসভা করেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসভাটি মুখরিত হয়ে ওঠে। ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অপরদিকে, তাহিরপুর উপজেলা মাঠে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির অন্তত ৩০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমদ বলেন, তৃণমূল পর্যায়ে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ চায়। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সুনামগঞ্জ- :
সোমবার বিকেলে শাল্লা উপজেলার শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জীবনের শেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। হাজারো মানুষের স্লোগানে মুখরিত হয় সভাস্থল। একই দিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির দিরাই উপজেলা স্টেডিয়ামে সম্প্রীতি সমাবেশ করেন। সমাবেশে সাম্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন কামনা করেন তিনি। সুনামগঞ্জ- :
প্রচারণার শেষ দিনে জগন্নাথপুরে নির্বাচনী জনসভা করেন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ। বিকেলে ইরছই মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা মুখরিত হয়। তিনি বলেন, আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে দুপুরে জগন্নাথপুর পৌর শহরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন তালা প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও মিছিল করেন। পরে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।
সুনামগঞ্জ- : ধানের শীষের সমর্থনে সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেন। ঢোল-করতালের তালে তালে নেচে-গেয়ে স্লোগানে মুখরিত করা হয় এলাকা। সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি হোসেন বখত চত্বরে গিয়ে শেষ হয়। বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে, একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামছ উদ্দিনের সমর্থনে শহরে পৃথক গণমিছিল বের করা হয়। পথসভায় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন প্রচারণার শেষ দিনে শহরের তেঘরিয়াস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি তার মোটর সাইকেল প্রতীকে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন।
সুনামগঞ্জ- : এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন প্রচারণার শেষ দিনে গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজার এলাকায় গণমিছিল করেন। পাশাপাশি গণসংযোগ ও একাধিক জনসভায় অংশ নেন তিনি।
অপরদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানী ছাতক ও দোয়ারাবাজারে পৃথক নির্বাচনী সভা করেন। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে তাঁর সমর্থকেরা মিছিল করেন। সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা-প্রচারণা শেষ হয়েছে। এখন কেবল ভোটের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন প্রার্থীরা। কে হাসবেন শেষ হাসি - এই নিয়ে নির্বাচনী এলাকায় চলছে নানা সমীকরণ-বিচার-বিশ্লেষণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স