সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে জামালগঞ্জ কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম হাওরে আশ্রয়কেন্দ্র এবং বজ্রনিরোধক দন্ড স্থাপনের দাবি এমপি কামরুল ধান নিয়ে চতুর্মুখী বিপদে কৃষক বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ কৃষকদের জ্বালানি তেলের কোনো সংকট হবে না : জেলা প্রশাসক হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি

সংঘাতমুক্ত নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন
সংঘাতমুক্ত নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার :: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংঘাতমুক্ত নির্বাচনের দাবিতে সুনামগঞ্জ শহর ও বিশ্বম্ভরপুর উপজেলায় লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর পিএফজি। রবিবার সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে পশ্চিমবাজার, সুরমা মার্কেট, বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় বাজার, মথুরকান্দি বাজার, মুজিববাজার, আবেদিন বাজার, চিনাকান্দি বাজার, কারেন্টের বাজার, পলাশ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বলা হয়, আসন্ন নির্বাচনে সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বশীল আচরণ জরুরি বলেও লিফলেটে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সহনশীলতা বজায় রাখতে হবে। বিজয়ী দলের নেতা-কর্মীদের পরাজিত দলের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে উৎসাহিত করা, ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা, ভোটার ও দলীয় কর্মীসহ সবাইকে সংঘর্ষ পরিহারে সচেতন করা প্রয়োজন। এছাড়া নির্বাচনী আচরণবিধি ও নাগরিক দায়িত্ব সম্পর্কে নিজে সচেতন হওয়া এবং অন্যদের সচেতন করা, সহিংসতার আশঙ্কা দেখা দিলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা, গুজব প্রতিরোধে সতর্ক থাকা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য পরিহার, সহিংসতা সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, পিএফজি সদস্য নুরুল হাসান আতাহের, মুছিহুর রহমান রাসেল, মাওলানা ফয়জুন নুর ফয়েজ, কর্ণবাবু দাস, ওয়াইপিএজি সদস্য শবনম দ্দোজা জ্যোতি, তুর্য দাস, বিশ্বম্ভরপুর পিএফজির পিস অ্যাম্বাসেডর আব্দুস সাত্তার, পিএফজির সমন্বয়কারী ফুলমালা, পিএফজি সদস্য আজিজা, স্বপ্না, ফুল মিয়া, সিরাজুল ইসলাম, ওয়াইপিএজি সদস্য সামছুল কবির, আসমা আক্তার, তাইবা আক্তার, সুইটি পাল, সাগর দেবনাথসহ অন্যান্য সদস্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স