সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জগন্নাথপুরে টাকার অভাবে বাঁধের কাজ বন্ধের উপক্রম

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৫:৫৩ পূর্বাহ্ন
জগন্নাথপুরে টাকার অভাবে বাঁধের কাজ বন্ধের উপক্রম
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ কাজে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা। বর্তমানে টাকার অভাবে রীতিমতো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বাঁধের কাজ। এ পর্যন্ত অধিকাংশ প্রকল্পের বেশিরভাগ প্রায় কাজ হয়েছে। কোন কোন প্রকল্পের মাটিকাটার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আবার কোন কোন প্রকল্পের কাজ সন্তোষজনক নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথম বিল দিয়েই অধিকাংশ কাজ আদায় করে নিয়েছেন। এদিকে, কাজ চলমান রাখতে প্রাণপন চেষ্টা করছেন পিআইসিরা। তাদের মধ্যে অনেকে ধারদেনা ও সুদে ঋণ নিয়ে বিপাকে পড়েছেন। বিল পেলে এসব ঋণের টাকা পরিশোধ করবেন। যদিও এখন পর্যন্ত দ্বিতীয় বিল পাওয়ার নামই নেই। এমতাবস্থায় টাকার অভাবে কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাত্র সাড়ে ৭ ভাগ বিল প্রদানের আশ্বাস দিয়েছেন। এতে নারাজ হয়েছেন পিআইসিরা। ৮ ফেব্রুয়ারি রবিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্ত ভুরাখালি, বেতাউকা ও বাউধরণ গ্রাম এলাকায় অবস্থিত পিআইসি ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ৩২ নং প্রকল্পে ধীরগতিতে কাজ চলছে। দ্বিতীয় বিল না পাওয়ায় পিআইসিরা হতাশ হয়ে পড়েছেন। ৫নং পিআইসি কমিটির সভাপতি রিতি মিয়া, ৬নং প্রকল্পের পক্ষে সাবেক ইউপি সদস্য আহমদ আলী, ৭নং প্রকল্পের পক্ষে সাবেক ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু, ১১নং প্রকল্পের সংশ্লিষ্ট সদস্য, ১২নং প্রকল্পের পক্ষে সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া, ১৩নং প্রকল্প সভাপতি ইউপি সদস্য মফিজুর রহমান জানান, টাকার অভাবে আমরা অনেক ধারদেনা ও ঋণী হয়ে গেছি। কর্তৃপক্ষ মাত্র সাড়ে ৭ ভাগ বিল প্রদানের আশ্বাস দিয়েছেন। তাতে ঋণ পরিশোধ করা যাবে না। তবুও কোন রকমে কাজ চালিয়ে যাচ্ছি। বিল না পেলে কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তবে ৩২নং পিআইসি কমিটির সভাপতি জামাল উদ্দিন ও সদস্য সচিব সাইফুল ইসলাম জাবেদ জানান, আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। দ্বিতীয় বিলের খবর নেই। যতো তাড়াতাড়ি সম্ভব গ্রহণযোগ্য পরিমাণে বিল প্রদানে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। এ সময় হাওরে দেখা হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ এর সাথে। তিনি পিআইসিদের হাহাকার দেখেন এবং ২/১ দিনের মধ্যে দ্বিতীয় বিল প্রদানে আশ্বাস প্রদান করেন। হাওর বাঁচাও আন্দোলন, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল জানান, হাওরে মাটি সংকট ও দ্বিতীয় বিল প্রদান না করায় বিপাকে পড়েছেন পিআইসিরা। তবে টাকার অভাবে যেন কাজ বন্ধ না হয়। এ বিষয় কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর