জগন্নাথপুরে হরিনাম সংকীর্তন শুরু
- আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব শুরু হয়েছে। রবি, সোম ও মঙ্গলবার ৩ দিন ব্যাপী জগন্নাথপুর পৌর শহরের শেরপুর হরিবাড়ি শ্রীশ্রী হরি জিউড় মন্দির প্রাঙ্গণে এই মহোৎসব চলবে। এতে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, মন্দির স্থায়ী কমিটির সভাপতি নিকুঞ্জ কুমার দাশ, মন্দির প্রতিষ্ঠাতা দিগেন্দ্র কুমার দাশ ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক অমল দাশ বাবুল। লীলা সংকীর্তন পরিবেশনা করবেন দেশে বিভিন্ন অঞ্চল থেকে আসা সংকীর্তন দল।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি