সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
সুনামগঞ্জ-৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাক আহমদ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাক আহমদ
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ১০ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ। ১০ দলীয় জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় দলের সিদ্ধান্তে তিনি এই ঘোষণা দেন। ৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ জানান, নির্বাচনী প্রচারণায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছিলেন। জোটের একক প্রার্থী হওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করে গেলেও কোনো সমাধানে আসা সম্ভব হয়নি। এমতাবস্থায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি মূলত ইসলামপন্থিদের আসন ছিল। ১০ দলীয় জোট সমঝোতায় পৌঁছাতে না পারায় নিশ্চিত আসনটি আমাদের হাতছাড়া হলো। সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে তিনি জানান, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও খেলাফত মজলিস বর্তমানে এই আসনে অন্য কোনো প্রার্থী, দল বা প্রতীককে সমর্থন দিচ্ছে না। তবে এলাকার জনগণের পাশে থাকার এবং ভবিষ্যৎ নির্বাচনে পুনরায় সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি