সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
ছাতকে কলিম উদ্দিন মিলনের নির্বাচনী জনসভায় মানুষের ঢল

ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন
ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি
জাহাঙ্গীর আলম চৌধুরী ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের ধানের শীষ প্রতীকের সমর্থনে সর্বশেষ নির্বাচনী প্রচার মিছিল ও জনসভায় হাজার হাজার জনতার ঢল নামে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের রহমতবাগ এলাকার মোড়ল কমিউনিটি সেন্টার থেকে ১৩টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি, যুবদল, কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ছাতক-সিলেট সড়কের কোর্ট পয়েন্ট ও বাগবাড়ি পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ছাতক বাজার প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে জনসভায় মিলিত হয়। এসময় মিছিলজুড়ে ছিল কলিম উদ্দিন আহমদ মিলনের ধানের শীষ প্রতীকের পক্ষে, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান মুখরিত হলে এক জনসমুদ্রে রূপান্তরিত হয় গোটা ছাতক শহর। মিছিল পরবর্তী নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক ছামছুর রহনান ছামছুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, ফারুক আহমদ, আবু হুরায়রা ছুরত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ শাহ রফিকুল আলম মতি, ফয়জুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমি আপনাদেরই সন্তান। জন্ম থেকেই আপনাদের সাথে এই এলাকাতেই আছি। ৪০ বছর ধরে আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ছাতক-দোয়ারাবাজারের মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি বলেন, রাজনীতিকে আমি ক্ষমতা মনে করি না। বরং জনগণের সেবা করার একটি মাধ্যম হিসেবেই মনে করি। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে ছাতক ও দোয়ারাবাজার এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে কাজ করে যাব। উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করছি। বিশেষ অতিথির বক্তব্যে, ধানের শীষ প্রতীক বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ছাতক দোয়ারাবাজারে ধানের শীষের বিজয় হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিজয়।
তিনি আরো বলেন, ভোট গ্রহণের আর মাত্র ৪দিন বাকি এখন বসে থাকার সময় নেই। সবাইকে রাত দিন পরিশ্রম করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করে সুনামগঞ্জ-৫ আসন তারেক রহমানকে উপহার দিয়েই আমরা ঘরে ফিরে যাব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স