সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় গ্রেফতার ৫ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ ফসলরক্ষা বাঁধের কাজ নিয়ে ক্ষোভ দোয়ারাবাজারে যুবকের ওপর হামলা প্রতিবন্ধী কৃষকের জমির ধান কেটে নেওয়া ও হামলার প্রতিবাদে মানববন্ধন অপ্রয়োজনীয় স্থানে বজ্র নিরোধক দন্ড স্থাপন, কাজে আসেনি তালগাছ প্রকল্পও আগাম বন্যা পরিস্থিতির আশঙ্কা : হাওরের পাকা ধান দ্রুত কর্তনের অনুরোধ বোরো চাষে বাড়তি খরচ, ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, বিপাকে হাওরাঞ্চলের কৃষক এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী
সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন

জামায়াত আমার সঙ্গে প্রতারণা করেছে

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন
জামায়াত আমার সঙ্গে প্রতারণা করেছে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বলেছেন, জামায়াতে ইসলামী আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি মজলুম। আমি বিচার চাই। নিজেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাঠে জোটের প্রার্থী হিসেবে লড়াই করে যাবো। এ জন্য ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। রবিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনস্থ পানসী রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার লিখিত বক্তব্যে বলেন, আমি সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চূড়ান্ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। মনোনয়ন জমাদান, বাছাই, প্রতীক বরাদ্দসহ ধাপে ধাপে নিয়মিতভাবে জনগণের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, সম্প্রতি অনলাইনে জানতে পারি গত শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদের হাতে সুনামগঞ্জ-১ আসনের জন্য দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়েছে। এই ঘোষণা বিভ্রান্তিকর ও অসত্য বলে জানান তিনি। বই প্রতীকের এই প্রার্থী আরো বলেন, গত ২৯ জানুয়ারি দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় যে, সুনামগঞ্জ-১ আসনসহ মোট সাতটি আসনে জামায়াতের প্রার্থীরা সময়মতো মনোনয়ন প্রত্যাহার না করায় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের কাছে চিঠির মাধ্যমে জানান, সুনামগঞ্জ-১ আসনসহ সাতটি আসন ১১ দলীয় জোটের অন্যান্য প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। তাই ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দেওয়ার কথা জানানো হয়। তিনি বলেন, এই চিঠির জবাবে নির্বাচন কমিশন জানায়, বিধি অনুযায়ী প্রতীক বাতিল করার সুযোগ নেই। ফলে সুনামগঞ্জ-১ আসনসহ সাতটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক বহাল থাকে। কিন্তু এখন জামায়াতের আমির বিষয়টিকে কৌশলে ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়ে জোটের প্রার্থী দাবি করছেন। অথচ আমি প্রার্থীসহ জোটের আমার দলের কারো সঙ্গে তিনি আলোচনা করেননি। এটা আমার সঙ্গে, আমার দলের সঙ্গে প্রতারণা। তিনি বলেন, আমি মজলুম। নতুন বাংলাদেশে আমার সঙ্গে এটা হওয়ার কথা না। আমি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে লড়াই করে যাবো। এতে ভোটার ও জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বই প্রতীকের প্রার্থী হিসেবে আমি আগে ছিলাম, এখনও আছি। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটের মাঠে থাকব। জামায়াতের কথায় যাতে কেউ বিভ্রান্ত না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টির সুনামগঞ্জ জেলার সদস্যসচিব মাওলানা আলী হোসেন খান, সদস্য মো. হীরা মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স