সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ধলাই নদীর রাবারড্যাম সংস্কারে দ্রুত পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন
ধলাই নদীর রাবারড্যাম সংস্কারে দ্রুত পদক্ষেপ নিন
সুনামগঞ্জের হাওরাঞ্চল কৃষিনির্ভর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বোরো মৌসুমকে কেন্দ্র করেই হাজারো কৃষকের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতি আবর্তিত হয়। সেই বাস্তবতায় ধলাই নদীর রাবারড্যামে ছিদ্র এবং সংশ্লিষ্ট পাইপ ও বালভ নষ্ট হয়ে যাওয়ার ঘটনা শুধু একটি যান্ত্রিক ত্রুটি নয়, এটি সরাসরি কৃষকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০০৮ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ধলাই নদীর রাবারড্যামটি দীর্ঘদিন ধরে এই এলাকার কৃষকদের জন্য পানির নিশ্চয়তা দিয়ে এসেছে। কিন্তু দীর্ঘ ১৭-১৮ বছর ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ ও সময়োপযোগী সংস্কারের অভাবে আজ সেই ড্যাম কার্যকারিতা হারাতে বসেছে। রাবারে ছিদ্র, সংযোগ পাইপে জং এবং বালভ নষ্ট হয়ে যাওয়ার ফলে ড্যামটি সঠিকভাবে ফুলছে না, ফলে হাজারো একর জমিতে সেচ সংকট দেখা দিয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, সমস্যাটি নতুন নয়; বরং এটি দীর্ঘদিনের অবহেলার ফল। সময়মতো তদারকি, কারিগরি পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হলে হয়তো আজ কৃষকদের এমন চরম হতাশার মুখে পড়তে হতো না। স্থানীয় কৃষক ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা নিজেদের উদ্যোগে ড্যাম ফুলানোর চেষ্টা করলেও তা যে সাময়িক ও অপর্যাপ্ত - এ কথা বলাই বাহুল্য। বোরো মৌসুম সামনে রেখে পানি সংকট মানেই চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়া। এতে শুধু কৃষক ক্ষতিগ্রস্ত হবেন না, এর প্রভাব পড়বে খাদ্য উৎপাদন, বাজার ও সামগ্রিক অর্থনীতিতেও। তাই বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এলজিইডি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন - এটি আশার কথা। তবে আশ্বাসের পাশাপাশি প্রয়োজন কার্যকর পদক্ষেপ। জরুরি ভিত্তিতে কারিগরি পরীক্ষা, রাবার পরিবর্তন বা মেরামত, পাইপ ও বালভ প্রতিস্থাপন এবং ভবিষ্যতের জন্য একটি নিয়মিত রক্ষণাবেক্ষণ পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি। আমরা মনে করি, ধলাই নদীর রাবারড্যাম শুধু একটি অবকাঠামো নয়; এটি হাজারো কৃষকের স্বপ্ন, শ্রম ও জীবিকার সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ও দ্রুত হস্তক্ষেপই পারে কৃষকদের সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে। অবহেলা নয়, এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪