সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

১২ ফেব্রুয়ারি দেশ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:১০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:১০:৪৫ পূর্বাহ্ন
১২ ফেব্রুয়ারি দেশ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেবল জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান এ কথা বলেন। তারেক রহমান মঞ্চের পাশে বসা বিগত ১৫ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যদের দেখিয়ে বলেন, এই মানুষগুলো তাদের স্বজন হারিয়েছেন, শুধু আপনাদের ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে। তাদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসতে পেরে বক্তব্যের শুরুতে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন তারেক রহমান। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আগে প্রায় প্রতিবছর শীতের সময় আমি এই এলাকায় আসতাম। দুস্থ মানুষের জন্য কম্বল ও গরম কাপড় নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যেতাম। আজ অনেক বছর পর আপনাদের সামনে দাঁড়িয়েছি এক ভিন্ন প্রেক্ষাপটে। নির্বাচনী ইশতেহারের আদলে তারেক রহমান উত্তরাঞ্চলের মানুষের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, ধানের শীষ জয়যুক্ত হলে সারা দেশে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দেন। দরিদ্র মানুষ ও কৃষকদের এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের বোঝা লাঘবে সরকারের পক্ষ থেকে তা পরিশোধের প্রতিশ্রুতি দেন। দেশের প্রত্যেক গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে নারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। কৃষকদের সার, বীজ ও সহজ শর্তে ঋণের নিশ্চয়তা দিতে কৃষি কার্ড প্রবর্তন করা হবে। উত্তরাঞ্চলকে কৃষিনির্ভর এলাকা উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা এই এলাকায় কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা গড়ে তুলব। বেকার যুবকদের কেবল শিক্ষিত নয়, বরং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে; যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর