সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

বাংলা ইশারা ভাষা দিবস পালিত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন
বাংলা ইশারা ভাষা দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের মল্লিকপুর এলাকায় সমাজসেবা অধিদপ্তরের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সমাজসেবা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার রায়হান উদ্দিন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবক সুবিমল চক্রবর্তী চন্দন, আরডিএস-এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, তৃণমূল প্রতিবন্ধী ও পুনর্বাসন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম তারেক, অন্ধকল্যাণ প্রতিবন্ধী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, প্রতিবন্ধী সমিতির সভাপতি নূরউদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বাংলা ইশারা ভাষার ব্যবহার সম্প্রসারণ ও বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু