সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে : কয়ছর আহমদ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৮:৫৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:৫৪:৪৫ পূর্বাহ্ন
একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে : কয়ছর আহমদ
স্টাফ রিপোর্টার :: “তারেক রহমানের নামে কয়ছরের প্রতারণা, তিন কোটিতে বিএনপির মনোনয়ন চুক্তি, ৬৫ লাখ অগ্রিম” শীর্ষক একটি মানহানিকর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ। শনিবার সকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তারা মনে করছে, এসব মিথ্যাচার ছড়িয়ে আমার বিজয় ঠেকাতে পারবে। কিন্তু এতে কোনো কাজ হবে না। তিনি আরও বলেন, যার নাম আমার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, তার সঙ্গে আমার কখনো কথাই হয়নি। ভোটের আগে প্রতিপক্ষ আরও নানা ধরনের মিথ্যাচার করতে পারে। বিএনপি ও ধানের শীষের নেতাকর্মীদের এসব অপপ্রচারের জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। এদিকে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদের পক্ষে এশিয়ার পোস্ট, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিউজ, জুলাই বিপ্লব ২৪, মিরর নিউজসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও এমডি ওবায়দুলের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিটি করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন। অন্যদিকে, মোহাম্মদ কয়ছর আহমদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, “এক বা একাধিক নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে আমার ছবি ও নাম ব্যবহার করে সম্পূর্ণ মনগড়া, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে। টাকার বিনিময়ে এসব ভিত্তিহীন খবর ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি চক্রান্ত চলছে। আমি এ ধরনের অপসংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “দুইজন ব্যক্তির আলাপচারিতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামের সঙ্গে জড়িয়ে একটি অসৎ চক্র ফায়দা লুটতে চাইছে। সংবাদটির তথ্য ও উপস্থাপনার ধরণ দেখলেই বোঝা যায় এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র। ধানের শীষের জোয়ার দেখে পরাজয়ের ভয়ে একটি সংঘবদ্ধ চক্র আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানহানিকর অপপ্রচার চালাচ্ছে।” তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে বলেন, “কোনো গুজব বা মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।” তিনি জানান, মিথ্যা সংবাদ প্রচারের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অনলাইন পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মানহানির মামলা দায়ের করা হবে। শেষে তিনি বলেন, রাজনীতি আদর্শের জায়গা। এখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু পরাজয়ের ভয়ে প্রতিহিংসা থেকে কুৎসা রটনা কাম্য নয়। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয়ের মাধ্যমে সকল অসত্যের জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত