সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর
সুনামগঞ্জ-২

মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৮:৪৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:৪৭:৪৩ পূর্বাহ্ন
মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!
শামস শামীম::
হাওর-ভাটির দুর্গম জনপদ দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন। হাওরের প্রতিকূল ঢেউ বেয়ে সারাজীবন উত্তাল স্রোতের বিপরীতে ক্যারিশমাটিক নেতৃত্ব নিয়ে রাজনীতি করেছেন প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ ও উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং মহান মুক্তিযুদ্ধের অনন্য সাবসেক্টর টেকেরঘাট সাবসেক্টরের প্রতিষ্ঠাতা অধিনায়ক সুরঞ্জিত সেনগুপ্ত। অর্ধ শতাব্দীকাল রাজনীতি করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছিলেন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে। দিরাই-শাল্লার মানুষ তাকে সাতবার বিপুল ভোটে এমপি নির্বাচিত করে অবিসংবাদিত নেতা বানিয়েছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী ড. জয়াসেন গুপ্তারও দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তাই এই আসনকে সুরঞ্জিতের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৬ সালে পাশের আজমিরিগঞ্জ আসন থেকে উপনির্বাচনে এমপি হয়ে মোট ৮ বারের এমপি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তাঁর মৃত্যুর পর তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তাও দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। রক্তমাংসের শরীর নিয়ে সুরঞ্জিত মাঠে নেই। বর্তমান সরকার তার দল আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখায় দলটিও মাঠে পুরোপুরি অনুপস্থিত। পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। কিন্তু প্রয়াত সুরঞ্জিত এবারের ভিন্ন পরিস্থিতিতে আসা জাতীয় নির্বাচনেও সমান প্রাসঙ্গিক। তাকে শ্রদ্ধা ও ভালোবসায় স্মরণ করার পাশাপাশি নির্বাচনী মাঠে তার কথা উচ্চকিত কণ্ঠে বলছেন এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নানাভাবে, প্রচারণায়-আলোচনায় ঘুরে ফিরে আসছে জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের নাম। দিরাই ও শাল্লা উপজেলা মিলিয়ে দুটি আসনে প্রায় অর্ধেক ভোট হিন্দু সম্প্রদায়ের। এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬ হাজার ৪৮ জন। আসনটিতে বিএনপির প্রার্থী মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকের প্রার্থী। তিনিও অর্ধ শতাব্দীকাল ধরে সুরঞ্জিত সেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রাজনীতি করে জনপ্রিয়তা অর্জন করেছেন। সামান্য ভোটে তিনি সুরঞ্জিতের সঙ্গে পরাজিত হতেন। তবে ১৯৯৬ সালের জুনের নির্বাচনে তিনি সুরঞ্জিতকে পরাজিত করে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিলেন। এবার বয়সের কারণে তিনি স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারলেও তার পক্ষে দুটি উপজেলায় কর্মী-সমর্থকরা চষে বেড়াচ্ছেন। মনোনয়নবঞ্চিত দুই প্রার্থীও কাজ করছেন। বড়ো সমাবেশগুলোতেও প্রার্থী নিজে বক্তব্য দিচ্ছেন। তবে বিভিন্ন সভা-সমাবেশে ও তার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিতে সুরঞ্জিত সেনগুপ্তের প্রশংসা করা হচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে নাছির উদ্দিন চৌধুরীর আইডিতে আবেগঘন পোস্ট দেওয়া হয়েছে। তার পক্ষের অসংখ্য আইডি থেকেও সুরঞ্জিত সেনকে নিয়ে নিয়মিত পোস্ট দেওয়া হচ্ছে। নির্বাচনী সমাবেশে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে দাঁড়িয়ে মৃত্যু দিবসে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। হাওর-ভাটির রাজনীতি ও উন্নয়নে অকুণ্ঠ চিত্তে বিএনপি নেতাকর্মীরা সুরঞ্জিত সেনগুপ্তের অবদানের কথা স্বীকার করছেন। তারা এই ধারাবাহিকতা ও রাজনীতি চর্চায় কৌশলে সুরঞ্জিত সেনগুপ্তের বিপুল সমর্থক তথা আওয়ামী লীগের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে মনে করেন সুধীজন। ঠিক একইভাবে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুদিবসে জামায়াত মনোনীত ও সিলেট বিভাগের শক্তিশালী প্রার্থী এডভোকেট শিশির মনির ও তার লোকজনও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তেকে মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছেন। হাওরাঞ্চলের উন্নয়ন, রাজনীতি ও সম্প্রীতিতে তার অবদানের কথা স্বীকার করেছেন। এভাবে ভোটের মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত বিএনপি ও জামায়াতের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে তার সমর্থকদের ভোটের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
শাল্লা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবুল কাহের বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত একজন কিংবদন্তি রাজনীতিবিদ ছিলেন। বারবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি আমাদের অহঙ্কার। তাই মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেছি। গুণী মানুষকে স্মরণ করা আমাদের উচিত।
বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। তিনি আমাদের এলাকাকে রাজনীতিতে বিশাল পরিচিতি এনে দিয়েছিলেন। আমরা এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করেছি। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছি। দেশের উন্নয়ন, অগ্রযাত্রায়, স্থিতিশীলতায় ও গণতান্ত্রিক আন্দোলনে কাজ করেছি। এমন রাজনীতিককে স্মরণ করা আমাদের কর্তব্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি