সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০১:০১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০১:০১:৪৭ পূর্বাহ্ন
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : কামরুজ্জামান কামরুল
ধর্মপাশা প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার মধ্যবাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. লিয়াকত আলী। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় জনসভা পরিচালিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জেলা কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সাধারণ স¤পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন এবং মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, তৃতীয় যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমত, তৃতীয় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, চতুর্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সদস্য মজিবুর রহমান মজুমদার, সাবেক সাংগঠনিক স¤পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও সাইফুল ইসলাম কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর হক মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচনে জনগণের রায়ে বিজয় নিশ্চিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস