সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল রোদের দেখা মিললেও হাওরে বন্যার শঙ্কা কাটেনি আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান চরম দুর্দশায় হাওরের কৃষক জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

জেলায় পাঁচদিন সব ধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৫:১৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৫:২১:২৮ পূর্বাহ্ন
জেলায় পাঁচদিন সব ধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে পাঁচদিনের জন্য সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ (১) অনুসারে, সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের (২২৪ সুনামগঞ্জ-১, ২২৫ সুনামগঞ্জ-২, ২২৬ সুনামগঞ্জ-৩, ২২৭ সুনামগঞ্জ-৪, ২২৮ সুনামগঞ্জ-৫) সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরণের জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিলে বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ (১ক) অনুসারে, উল্লিখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি কোন আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না, ভোটার বা নির্বাচনি কার্যে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিগণকে হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না, কোন অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮(২) এর মর্মানুযায়ী, কোন ব্যক্তি উল্লিখিত বিধানাবলি লঙ্ঘন করলে তিনি অন্যূন ২ বছর এবং অনধিক ৭ বছরের সশ্রম কারাদ- এবং অর্থদন্ডে দন্ডিত হবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স