সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার

সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আ.লীগ নেতা

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৫:০৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৫:০৯:১৩ পূর্বাহ্ন
সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আ.লীগ নেতা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. নোয়াজ আলী। শুক্রবার বিকেলে নিজ গ্রামের বাসিন্দাদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে পদত্যাগপত্রটি উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ স¤পাদকের কাছে জমা দিয়েছেন বলে জানান তিনি। পদত্যাগপত্রে মো. নোয়াজ আলী উল্লেখ করেন, তিনি ১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৪০ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ভয়ভীতি ও নানা চাপের মুখে তিনি আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য হন এবং পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে তাকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও জানান, দীর্ঘ সময় চিন্তাভাবনার পর তিনি উপলব্ধি করেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্বেচ্ছায় উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন। এ সময় তিনি ঘোষণা দেন, আজ থেকে তিনি আওয়ামী লীগের কোনো সদস্য বা কমিটির সঙ্গে যুক্ত নন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার

আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার