সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

তাহিরপুরে অধ্যক্ষ জুনাব আলীকে রাজসিক বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৯:৪২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:৪২:৫৭ পূর্বাহ্ন
তাহিরপুরে অধ্যক্ষ জুনাব আলীকে রাজসিক বিদায় সংবর্ধনা
তাহিরপুর প্রতিনিধি :: দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসর গ্রহণকারী অধ্যক্ষ জুনাব আলীকে রাজসিক ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দিয়েছে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ পরিবার। শিক্ষকতা ও প্রশাসনিক দক্ষতায় শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল অধ্যায় রচনা করা এই শিক্ষাবিদকে বিদায় জানাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বৃহ¯পতিবার দুপুরে কলেজ মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ জুনাব আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন আলহাজ্ব জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের প্রভাষক নুর আহাম্মদ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হক মাস্টার এবং বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব। বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তাদের মধ্যে ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক টিটু বিশ্বাস, দর্শন বিভাগের মাসকুরা বেগম ও সহকারী অধ্যাপক মো. বাহা উদ্দিন, বাংলা বিভাগের মো. কামরুজ্জামান হেলাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মিছবা উদ্দিন ও আবু সালেহ মুহাম্মদ সামাদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের এস.এম. ইমরানুল হক ও নেহারুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের মৃদুল কান্তি কর, গণিত বিভাগের মো. বাবুল মিয়া, পরিসংখ্যান বিভাগের এম. নাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের হানিফ, হিসাববিজ্ঞান বিভাগের লিটন চন্দ্র সরকার, অর্থনীতি বিভাগের বীরেন্দ্র কুমার দে, ইংরেজি বিভাগের মোহাম্মদ শুকুর আলী, সমাজ বিজ্ঞান বিভাগের নেহারুল হক, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. বাহা উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবু সালেহ মুহাম্মদ ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষের সহধর্মিণী ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা কুমকুম। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ জুনাব আলীর হাতে স্মারক ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর মধ্যাহ্নভোজ শেষে এক ব্যতিক্রমধর্মী ও নান্দনিক আয়োজনের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। ঘোড়ায় চড়িয়ে লাল গালিচা বিছানো পথে ফুল ছিটিয়ে অধ্যক্ষ জুনাব আলীর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজসিক এই বিদায় অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা আর শ্রদ্ধায় বিদায়ী অধ্যক্ষ জুনাব আলী হয়ে ওঠেন দিনের কেন্দ্রবিন্দু।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪