সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন
জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা বৃহ¯পতিবার (৫ ফেব্রুয়ারি) ছাতক উপজেলার আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে স¤পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়দুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন। ছাতক উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীরা ‘ক’ ও ‘খ’ - এই দুই দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ‘ক’ দলে চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ‘খ’ দলে চ্যা¤িপয়ন হয় পালপুর স্কুল অ্যান্ড কলেজ, গোবিন্দগঞ্জ। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ চ্যা¤িপয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে স¤পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স