সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে সমাবেশ

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৯:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:৩৬:৩৬ পূর্বাহ্ন
হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে সমাবেশ
স্টাফ রিপোর্টার :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সমর্থনে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামের ৩নং ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের নারীরা অংশগ্রহণ করে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক নেতা ও বর্তমান জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির নেতা ও জিয়া ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সদস্য, বিশিষ্ট সমাজসেবক ইসলাম উদ্দিন খান, সাবেক যুবদল নেতা আব্দুল মমিন মেম্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি ওয়ার্ড ছাত্রদল থেকে শুরু করে জেলা ছাত্রদলের সদস্য সচিব, সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় নূরুল ইসলাম নূরুলকে পাশে পাওয়া যায়। কৃষক, দিনমজুর ও শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ দল-মত নির্বিশেষে তাকে ভালোবাসে। এই আস্থা ও বিশ্বাসের কারণেই দেশনায়ক তারেক রহমান অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুনামগঞ্জ-৪ আসনের জনগণ বিপুল ভোটে নূরুল ইসলাম নূরুলকে বিজয়ী করবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পথ সুগম করবেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পুরুষদের পাশাপাশি নারীরাও সমান মর্যাদা ও সুযোগ পাবে। সমাবেশে আরও বলা হয়, নূরুল ইসলাম নূরুল বিজয়ী হলে জনগণকে তার কাছে যেতে হবে না, তিনিই জনগণের কাছে পৌঁছে যাবেন। হবতপুর গ্রামসহ সুনামগঞ্জ-৪ আসনের প্রতিটি গ্রামে রাস্তা-ঘাটের উন্নয়ন করা হবে। সংসদ সদস্য নির্বাচিত হলে দ্বিতীয় সুরমা সেতু নির্মাণ এবং হাজার হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। শেষে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪