সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

এনডিএফ’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৯:৩২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:৩২:২৩ পূর্বাহ্ন
এনডিএফ’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ সভায় এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাঙ্কুর দাস জহরের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সৌরভ ভূষণ দেব, গণতান্ত্রিক মহিলা সমিতি জেলা কমিটির সভাপতি দীপ্তি রানী সরকার, এনডিএফ জেলা কমিটির সহ-সভাপতি আমির উদ্দিন, স মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর রহমান, সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনির মিয়া, সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনন্দ করসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নয়াঔপনিবেশিক আধাসামন্তবাদী রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে শ্রমিক-কৃষক-জনগণের প্রকৃত স্বার্থ প্রতিষ্ঠা সম্ভব নয়। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও তাদের দেশীয় দালালদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের মধ্য দিয়েই জনগণের স্বার্থরক্ষাকারী রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা সম্ভব, যা সুষ্ঠু নির্বাচনের প্রকৃত গ্যারান্টি। তারা আরও বলেন, আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এই প্রেক্ষাপটে সকল সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে দেশ থেকে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলাতান্ত্রিক দালাল পুঁজির উচ্ছেদ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী