সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন : কলিম উদ্দিন আহমদ মিলন

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:২৯:০৩ পূর্বাহ্ন
জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন : কলিম উদ্দিন আহমদ মিলন
জাহাঙ্গীর আলম চৌধুরী ::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটগ্রহণের দিন নয়, এটি জনগণের ভাগ্য নির্ধারণের দিন। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং পরিবর্তনের প্রধান শক্তিও জনগণই। কলিম উদ্দিন মিলন আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের ভবিষ্যৎও বাধাগ্রস্ত হবে। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোটের নয়, এ নির্বাচনই হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন। বৃহস্পতিবার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে, ইউনিয়নের হায়দরপুর বাজারে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কিমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ইতোমধ্যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। পরিবর্তনের আকাক্সক্ষা থেকেই সাধারণ মানুষ বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছেন। দিন দিন প্রচার-প্রচারণা আরও জোরদার হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার, ভোটাধিকার ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিএনপির রাজনীতির লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং নাগরিক অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, ভোট দিতে হবে, ভোট পাহারা দিতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ৫ আগস্টের গণজাগরণের কথা স্মরণ করে তিনি বলেন, যেভাবে সেদিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। বৃহ¯পতিবার দিনব্যাপী উপজেলার ভাতগাঁও ইউনিয়নের, হায়দরপুর বাজারে, ঝিগলী বাজারে, তাজগঞ্জ মন্ডলপুর বাজারে, বরাটুকা আলীগঞ্জ বাজার ও ভাতগাঁও গ্রামে অনুষ্ঠিত পৃথক পৃথক নির্বাচনী পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী