সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার

জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন : কলিম উদ্দিন আহমদ মিলন

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:২৯:০৩ পূর্বাহ্ন
জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন : কলিম উদ্দিন আহমদ মিলন
জাহাঙ্গীর আলম চৌধুরী ::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটগ্রহণের দিন নয়, এটি জনগণের ভাগ্য নির্ধারণের দিন। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং পরিবর্তনের প্রধান শক্তিও জনগণই। কলিম উদ্দিন মিলন আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের ভবিষ্যৎও বাধাগ্রস্ত হবে। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোটের নয়, এ নির্বাচনই হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন। বৃহস্পতিবার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে, ইউনিয়নের হায়দরপুর বাজারে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কিমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ইতোমধ্যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। পরিবর্তনের আকাক্সক্ষা থেকেই সাধারণ মানুষ বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছেন। দিন দিন প্রচার-প্রচারণা আরও জোরদার হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার, ভোটাধিকার ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিএনপির রাজনীতির লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং নাগরিক অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, ভোট দিতে হবে, ভোট পাহারা দিতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ৫ আগস্টের গণজাগরণের কথা স্মরণ করে তিনি বলেন, যেভাবে সেদিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। বৃহ¯পতিবার দিনব্যাপী উপজেলার ভাতগাঁও ইউনিয়নের, হায়দরপুর বাজারে, ঝিগলী বাজারে, তাজগঞ্জ মন্ডলপুর বাজারে, বরাটুকা আলীগঞ্জ বাজার ও ভাতগাঁও গ্রামে অনুষ্ঠিত পৃথক পৃথক নির্বাচনী পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০

ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০