স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। বৃহ¯পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় নূরুল ইসলাম বলেন, সুনামগঞ্জ জেলার মধ্যমণি সুনামগঞ্জ-৪ আসন (সদর-বিশ্বম্ভরপুর)। দীর্ঘদিন ধরে এই জনপদ নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা, উন্নয়ন অবহেলার শিকার। তাই আজ সময় এসেছে একটি সুস্পষ্ট অঙ্গীকারের- ‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’। তিনি বলেন, হাওর-পাহাড়-নদীঘেরা এই জনপদের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য ও দুর্নীতির শিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট ও সমর্থন পেলে সুনামগঞ্জ-৪ কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তরের অঙ্গীকার করছি। এই ইশতেহারের মূল লক্ষ্য- সুনামগঞ্জকে সব মানুষের জন্য নিরাপদ করা এবং ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে রাখা। বিএনপি প্রার্থী নূরুল ইসলাম আরও বলেন, এই ইশতেহার কোনো প্রতিশ্রুতি নয়- এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষ নিরাপদ হলে সুনামগঞ্জ বাঁচবে, আর সুনামগঞ্জ বাঁচলে বাংলাদেশ এগোবে। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে সুনামগঞ্জ-৪ আসনকে মানুষের জন্য নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে দৃঢ়ভাবে কাজ করব। সুনামগঞ্জ-৪ নির্বাচনি এলাকা ঘিরে ‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’-এর জন্য ধানের শীষকে বিজয়ী করতে আপনাদের প্রতি বিনয়ী আহবান জানাই। বিনিময়ে আমি আপনাদের নিরাপত্তার একজন প্রহরি হয়ে থাকব। তিনি আরও বলেন, আমি ক্ষমতার এমপি হতে চাই না, আমি জনতার এমপি হতে চাই। আমাকে কাছে পেতে বাসায় যেতে হবে না, আমাকে আপনাদের পাশেই পাবেন। চাওয়া-পাওয়ার পন্থা হবে সেফ অ্যান্ড সেভ। নির্বাচনী ইশতেহারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় উন্নয়ন সমতায় পিছিয়ে আছে সুনামগঞ্জ। উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছে। আমি নির্বাচিত হলে অবহেলিত এলাকাকে একটি নিরাপদ ও মর্যাদাশীল এলাকা হিসেবে প্রতিষ্ঠা করে কর্মসংস্থানমুখি জনপদে রূপান্তর করবো। তিনি দুটি উপজেলার উন্নয়নে ১১দফা ইশতেহার ঘোষণা করেন। এর মধ্যে মানুষের নিরাপত্তায় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত জনপদ গঠন করে নারী শিশু প্রবীণসহ সর্বস্তরের সর্বমতের মানুষের নিরাপদ ও সুরক্ষিত এলাকা গঠন, হাওরের কৃষি, কৃষক, পরিবেশ সুরক্ষায় বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ, হাওরে বজ্রনিরোধক দ- নির্মাণ, ফসলরক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, কৃষকের জন্য বিনামূল্যে সার, বীজের ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন। কৃষক ও জীবিকার প্রশ্নে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, হাওরে মাছ ও হাঁস পালনে সহায়তা, কৃষকের জন্য দালাল ও ফড়িয়ামুক্ত বাজার ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন। এছাড়াও উত্তর সুরমায় সেতু, পৈন্দা নদীতে সেতু, ফতেপুরের সাথে বিশ্বম্ভরপুরের সরাসরি সংযোগ, বর্ষায় নিরাপদ নৌ যোগাযোগ, দুর্যোগে দ্রুত ও উদ্ধার এবং সহায়তার কথা বলেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে কর্মমুখি প্রশিক্ষণের আওতায় আনা, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গঠন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে পৃষ্ঠপোষকতা, উপজেলা ও ইউনিয়নকে জেলা ক্রীড়া উন্নয়নে সমন্বয় করা হবে বলে ইশতেহারে জানান। স্থানীয় সম্পদের সদ্ব্যবহার হাওরভিত্তিক শিল্প উন্নয়ন, যুবকদের জন্য কারিগরি ও ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা, উদ্যোক্তাদের জন্য ঋণ সহযোগিতা, প্রবাসীদের অধিকার ও পুনর্বাসনে সহায়তা করার কথাও বলেন অ্যাড. নূরুল ইসলাম নূরুল। এছাড়া শিক্ষা ও স্বাস্থের উন্নয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষার উন্নয়ন, সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন, সদর ও বিশ্বম্ভরপুর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা যুগোপযোগীকরণ, প্রত্যন্ত এলাকায় মোবাইল ও নৌ এম্বুলেন্স ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তাছাড়া দুর্নীতি ও সেবা বিষয়ে হয়রানি বন্ধ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করা, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থাগ্রহণের অঙ্গিকার করেন তিনি। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামেলি কার্ড কর্মসূচি বাস্তবায়নসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে স্বচ্ছতা আনয়নসহ সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ঘোষণা দেন। পরিবেশ রক্ষা করে ব্যবসাবান্ধব পর্যটনের উদ্যোগ গ্রহণ, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, ইকোট্যুরিজমের ব্যবস্থাপনা গ্রহণসহ বালু মহালে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। এছাড়াও তরুণ, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নেও কাজ করার অঙ্গীকার করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আ ত ম মিসবাহ, অ্যাড. মাসুক আলম, অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, অ্যাড. শেরেনূর আলী, নজরুল ইসলাম, ব্যারিস্টার আবিদুল হক, মুনাজ্জির হোসেন সুজন, সাইফুল হাসান জুনেদ, কাজী নাসিম উদ্দিন লালা, শোয়েব আহমদ, আব্দুল্লাহ আল নোমান, সোহেল আহমদ, ফারুক আহমদ লিলুসহ বিপুল সংখ্যক দলীয় নেতা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জ-৪ আসন নির্বাচনী ইশতেহার ঘোষণা
ক্ষমতার নয়, জনতার এমপি হতে চাই : বিএনপি প্রার্থী নূরুল ইসলাম
- আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:৪১:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:২৫:১৭ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ