সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৯:১০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৯:১০:১৪ পূর্বাহ্ন
জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের গাড়িতে লাগানো নির্বাচনী ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাতক উপজেলার পেপারমিল বাজার সংলগ্ন লেবার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীর আলম পেপারমিল বাজারে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় শেষে তার ব্যক্তিগত গাড়িটি বাজারের ব্রিজের পাশে লেবার পাড়ায় রেখে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষে স্থানীয় একটি মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিনি। কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ফেরার পর দেখা যায়, তার গাড়িতে সাঁটানো লাঙ্গল প্রতীকের নির্বাচনী ফেস্টুনগুলো কে বা কারা ছিঁড়ে ফেলে রেখে গেছে। এ ঘটনায় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জাহাঙ্গীর আলমের সমর্থকরা জানান, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল ভীতি সৃষ্টির লক্ষ্যে এই অপতৎপরতা চালাচ্ছে। জাতীয় পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর আলম এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি শান্তিপূর্ণভাবে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি মহল সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে আমার গাড়ির ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি পরিষ্কারভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি। এরআগে ম-লীভোগ, হাসপাতাল রোডসহ ছাতক পৌরশহরে বিভিন্ন এলাকায় সাঁটানো আমার নির্বাচনী ব্যানার কে বা কারা গায়েব করে ফেলেছে। এধরনের হিংসাত্মক কার্যক্রম চলতে এবং ভীতির পরিবেশ তৈরি করা হলে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারবেনা। আমি আমার এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মিজ ডিপ্লোমেসি চাকমা জানান, এ বিষয়য়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স