সুনামগঞ্জ , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ , ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী! তাহিরপুরে ফসলরক্ষা বাঁধের কাজ অর্থ সংকটে ৭০ পিআইসি’র কাজ বন্ধ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : কামরুজ্জামান কামরুল হাওরের উপযোগী নতুন জাতের ধান চাষের জন্য অবমুক্ত তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপি’র বিএনপি’র ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ প্রধান ৯ প্রতিশ্রুতি হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি পুলিশ-ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, আহত অর্ধশত জগন্নাথপুরে টাকার অভাবে থমকে গেছে বাঁধের কাজ জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন : কলিম উদ্দিন আহমদ মিলন ভোটার-ব্যালট বাক্স রক্ষায় যেকোনও অ্যাকশনে যেতে প্রস্তুত সশস্ত্রবাহিনী ক্ষমতার নয়, জনতার এমপি হতে চাই : বিএনপি প্রার্থী নূরুল ইসলাম স্বাধীনতাবিরোধীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে : মিফতাহ সিদ্দিকী জামালগঞ্জে জামায়াত প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ১২ তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই : তারেক রহমান ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো : জামায়াত আমির ফসলি জমির মাটি কেটে বাঁধ নির্মাণ
চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়ন

বদলে যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলা সদর, কমবে যানজট ও সড়ক দুর্ঘটনা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৭:১৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৭:১৮:২৫ পূর্বাহ্ন
বদলে যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলা সদর, কমবে যানজট ও সড়ক দুর্ঘটনা
হোসাইন আহমদ ::
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চার লেন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলা সদরের চিত্র। উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কের প্রায় ২ কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ স¤পন্ন হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজট নিরসনের পাশাপাশি সড়ক দুর্ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ২০২৫ অর্থবছরের অক্টোবর মাসে কাজ শুরু হয়ে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের জুন মাসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওয়ার্ক অর্ডার ও নকশা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, শান্তিগঞ্জ বাজারের পূর্ব অংশ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে নির্মাণকাজ। টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে থেকে উজানীগাঁওস্থ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হচ্ছে। এর মধ্যে শান্তিগঞ্জ বাজারের পূর্ব অংশের দক্ষিণ পাশ থেকে শান্তিগঞ্জ কার্প হ্যাচারী পর্যন্ত দুই লেনের ঢালাই সম্পন্ন হয়েছে। একই অংশের উত্তর পাশে চলছে মাটি ভরাট ও ড্রেসিংয়ের কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। তবে সড়কের পাশে থাকা গাছ ও বিদ্যুতের পিলার অপসারণে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় জনসাধারণ ও শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, সড়কটি সংকীর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সদরপুর থেকে উজানীগাঁও মোড় পর্যন্ত অংশটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রতি বছর এই সড়কে দুর্ঘটনায় কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন। চার লেন সড়ক বাস্তবায়ন হলে দুর্ঘটনা কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি সড়কের আশপাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও প্রশাসনিক দপ্তরগুলোর জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত পুরো সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানান। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ আব্দুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যা¤পাস ও প্রশাসনিক ভবন এই এলাকায় অবস্থিত। চার লেন প্রকল্পটি আমাদের জন্য আশীর্বাদ। সড়কটি ছোট হওয়ায় এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। সঠিকভাবে কাজ বাস্তবায়ন হলে শিক্ষার্থীসহ এলাকাবাসী এর সুফল ভোগ করবে। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল তালুকদার বলেন, এই এলাকায় উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিটাক, টেক্সটাইল ইনস্টিটিউট, আব্দুল মজিদ কলেজ, থানা ভবন, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও কার্প হ্যাচারীসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসী ও প্রতিষ্ঠানগুলোর জন্য বড় সুবিধা হবে। আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হোক। এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান বলেন, নিয়ম ও ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। এখানে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই। সম্প্রতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঢালাইয়ের এক্সপ্যানশন জয়েন্টকে ফাটল হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে সেটি ফাটল নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে নিশ্চিত হয়েছেন। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আতাউর রহমান বলেন, কাজটি নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা নিয়মিত তদারকি করছি। কাজের মান সন্তোষজনক। প্রকল্পটি শেষ হলে এই দুই কিলোমিটার সড়কে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!