সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

একটি ইসলামী নামধারী দল দ্বিচারিতার রাজনীতি করছে : অ্যাড. নূরুল ইসলাম নূরুল

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০১:৪৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০১:৪৫:২৯ পূর্বাহ্ন
একটি ইসলামী নামধারী দল দ্বিচারিতার রাজনীতি করছে : অ্যাড. নূরুল ইসলাম নূরুল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার নতুনপাড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি আবুল কাশেম সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের ধানের শীষের প্রার্থী নূরুল ইসলাম নূরুল। সভাটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা আমির হুসাইন ও বিশ্বম্ভরপুর যুব জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা জুবায়ের জামিল। সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মোহাম্মদ আলীনুর, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আব্দুল হক আহমদী, মাওলানা আ.ফ.ম. ফখর উদ্দিন, মাওলানা আব্দুল হক আজমী, মাওলানা ফজলুল হক নোমানী, মুফতি হাসসান আহমদ, মাওলানা ওলিউর রহমান, হাফিজ নুরে আলম, শাব্বির আহমদ, মাওলানা আবু আইয়ুবসহ জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নূরুল ইসলাম নূরুল বলেন, জমিয়তের সঙ্গে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও আন্দোলন সংগ্রামের সম্পর্ক রয়েছে। আমরা একসাথে অনেক লড়াই সংগ্রাম করেছি। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে একটি ইসলামী নামধারী দল দ্বিচারিতার রাজনীতি করছে। তারা একদিকে পূজা ম-পে গিয়ে গজল গায় ও গীতাপাঠ করে, আবার অন্যদিকে নিজেদের ইসলামী সংগঠন দাবি করে। বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামের নামে বিতর্কিত বক্তব্য দিচ্ছে, রোজা-পূজাকে একত্রিত করছে। জনগণের জন্য দেশের উন্নয়নের জন্য কি করবে এগুলোর না বলে, তারা বলে ভোট দিলে ১৮ কোটি মানুষের সওয়াব পাওয়া যাবে। তাদেরকে ভোট দিলে জান্নাতে চলে যাবে। আবার প্রত্যেকটা বাড়ি ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে আসে। জমিয়তের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই দ্বিচারিতা ও মুনাফিকির রাজনীতির বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে সচেতন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী