সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

যুবলীগ নেতা লায়েক হত্যা মামলা তদন্ত করবে সিআইডি

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৫৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৫৪:২৪ পূর্বাহ্ন
যুবলীগ নেতা লায়েক হত্যা মামলা তদন্ত করবে সিআইডি
স্টাফ রিপোর্টার :: ছাতকে যুবলীগ নেতা লায়েক হত্যা মামলার ১৮ জন আসামির মধ্যে ১৭ জনকে অভিযোগ অব্যাহতি দিয়ে আদলতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। বাদ পড়ে যান পৌর কাউন্সিলর তাপস চৌধুরীসহ অন্য আসামিরা। পরে ওই অভিযোগপত্রের ওপর আদালতে বাদি নারাজি দিলে, বাদির আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক জোনের বিচারক নির্ঝর কুমার মিত্র এই আদেশ দেন। বাদির আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী ও তৌহিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ মার্চ রাতে খুন হন ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া। তিনি শামীম চৌধুরী গ্রুপের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরে শামীমের প্রতিপক্ষ তৎকালীন এমপি মানিক সমর্থক যুবলীগ নেতা আব্দুল কদ্দুছ শিপুল, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, এমপির ভাতিজা তানভীর রহমান, ছাত্রলীগ নেতা সাদমান মাহমুদ সানী, ব্যবসায়ী আলাউদ্দিনসহ ১৮ জনকে আসামি করে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোটভাই আজিজুল ইসলাম। পরবর্তীতে পিবিআই মামলার তদন্তের দায়িত্ব পায়। গেল ৩০ জুন এজাহারভুক্ত ১৭ জন আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আসামি আব্দুল কদ্দুস শিপলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন। ৩১ জুলাই মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতে নারাজি দেন মামলার বাদি। মঙ্গলবার বাদির আবেদন মঞ্জুর করে লায়েক হত্যা মামলা পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালতের বিচারক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন