সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম সম্পন্ন

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০১:৩৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন
পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম সম্পন্ন
স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে পোস্টাল ব্যালট বাক্স বন্ধ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৪৩টি পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৯টি, সুনামগঞ্জ-২ আসনে ৪টি, সুনামগঞ্জ-৩ আসনে ৮টি, সুনামগঞ্জ-৪ আসনে ৯টি এবং সুনামগঞ্জ-৫ আসনে ১৩টি ব্যালট বাক্স অন্তর্ভুক্ত রয়েছে। কার্যক্রমে সংশ্লিষ্ট আসনের বিভিন্ন প্রার্থীর এজেন্টরা উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পাঁচটি আসনে মোট পোস্টাল ভোটার সংখ্যা ১৮ হাজার ৮৭ জন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৩ হাজার ৮০৫ জন, সুনামগঞ্জ-২ আসনে ১ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৩ হাজার ২১৮ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৩ হাজার ৭৮৬ জন এবং সুনামগঞ্জ-৫ আসনে সর্বোচ্চ ৫ হাজার ৫৫৯ জন পোস্টাল ভোটার রয়েছেন। এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, কয়েকদিনের মধ্যে পোস্টাল ব্যালট গ্রহণ শুরু করা হবে। সে লক্ষ্যে একজন সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এজেন্ট ও প্রিসাইডিং অফিসারদের উপস্থিতিতে ব্যালট বাক্স লক করা হয়েছে, যাতে কোনো ধরনের টেম্পারিংয়ের সুযোগ না থাকে। তিনি আরও বলেন, ভোট গণনার দিন বিকেল সাড়ে চারটার পর প্রত্যেক আসনের একজন এজেন্টের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বাক্স খোলা হবে। সেখানে গণনাকারী, পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার উপস্থিত থাকবেন। গণনার সময় ব্যালট স্ক্যান করে লাইভ যাচাইয়ের মাধ্যমে ভোটগুলো আলাদা করে গণনা করা হবে

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স