সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জেলায় ৪৫১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০১:৩৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০১:৩৩:৫৪ পূর্বাহ্ন
জেলায় ৪৫১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
স্টাফ রিপোর্টার :: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল ধরনের নাশকতা এবং অপরাধমূলক কাজ প্রতিরোধে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৭২০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭০টি ভোটকেন্দ্রে সিসিটিভির আওতায় থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। দুর্গমতা ও দূরত্ব অনুযায়ী অধিকতর গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সিসি ক্যামেরা স্থাপন করার কথা জানিয়েছেন তিনি। এদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি। বডি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র নজরদারি করবে পুলিশ। এছাড়াও নির্বাচনী পরিবেশে সুষ্ঠু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করবে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ গোয়েন্দা সংস্থা। জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও ভোটের কার্যক্রম নজরদারি করতে জেলার দুর্গম ৪৫১টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ইতোমধ্যে জেলার দুর্গম ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। যাতায়াতের দূরত্ব অনুযায়ী ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। যাতে দায়িত্বশীলরা এক স্থানে বসে মনিটরিং করতে পারেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারেন। এদিকে, নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। সকল ধরনের নাশকতা এড়াতে পুলিশের গায়ে বডি ওর্ন ক্যামেরা স্থাপন করার কথা জানিয়েছেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি জানান, অন্যান্য যেকোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচন ব্যতিক্রম। পুলিশকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে পুলিশ বদ্ধপরিকর। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। এদিকে ভোটগ্রহণের আগে ও পরে নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। বিশেষ করে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে বিজিবি। অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতা ঠেকাতে জেলাব্যাপী ২৪ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি নির্বাচনী এলাকা ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারির করার কথা জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর