সুনামগঞ্জ , রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬ , ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যটকে মুখর শিমুল বাগান প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবদল নেতাসহ ৪ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শুরু হলো ভাষার মাস অর্থ সংকটে বাঁধের কাজে ধীরগতি জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে : তারেক রহমান সংখ্যালঘুরা শঙ্কায়, ভোট দিতে নিরুৎসাহিত হতে পারে : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় শতাধিক কৃষক পরিবার ছাতকের সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার হাওরে মাটি সংকট, বিপাকে পিআইসি ঝুঁকিপূর্ণ প্রকল্পগুলোতে পিছিয়ে পড়ছে বাঁধের কাজ একটি দলের আমির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন : বিএনপি জেলায় মোতায়েন হচ্ছে ২৪ প্লাটুন বিজিবি ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি হ্যাঁ বা না ভোট দেওয়া ভোটারদের ব্যক্তি স্বাধীনতা : জেলা প্রশাসক জগন্নাথপুরে নদী ভাঙনে বিলীনের পথে সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ : প্রধান উপদেষ্টা বিএনপি প্রার্থীদের জন্য অশনিসংকেত বিদ্রোহীরা একটি দল স্বৈরাচার দলটির মতো ভাষা ব্যবহার করছে : তারেক রহমান

বিনামূল্যে ইন্টারনেট দেবে বিএনপি

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন
বিনামূল্যে ইন্টারনেট দেবে বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। যারা মেধাবী তাদের জন্য যুতসই সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এ বিষয়গুলো রেখেছেন। তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে জানিয়ে তিনি বলেন, ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল আনতে এরইমধ্যে কাজ শুরু করেছে বিএনপি। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে বলেও মন্তব্য করেন মাহদী আমিন। অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, ৯৫ শতাংশ জনগণকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনতে চায় বিএনপি। সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে ন্যাশনাল ই-ওয়ালেট চালু করবে বিএনপি। এ বিষয়গুলো বিএনপির নির্বাচনী ইশতেহারে স্থান পাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শুরু হলো ভাষার মাস

শুরু হলো ভাষার মাস