সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৯:৪১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৯:৫৩:১০ পূর্বাহ্ন
অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে ৮০ হাজার টাকা অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের একটি সেতু সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মান্নারগাঁও ইউনিয়নের ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনো প্রকার প্রশাসনিক অনুমোদন ছাড়াই মাটি কাটা হচ্ছিল। এতে স্থানীয় সড়ক অবকাঠামো ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। খবর পেয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ উপায়ে মাটি কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী