সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

ধানের শীষের সমর্থনে ভাটিপাড়া বিএনপি’র সভা

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৯:৪০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৯:৪০:১২ পূর্বাহ্ন
ধানের শীষের সমর্থনে ভাটিপাড়া বিএনপি’র সভা
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর ধানের শীষের সমর্থনে সভা করেছে উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি। শনিবার বিকেলে ভাটিপাড়া বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীসহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপিও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ মাহমুদ রিপনের সভাপতিত্বে ও উপজেলা জাসাস-এর সভাপতি সৈদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, জমিয়ত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে নাছির উদ্দীন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে সকলকে কাজ করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ