সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
সিলেটে বিএনপি’র সমাবেশ

আ.লীগ সরকার বিএনপি’র ১০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন
আ.লীগ সরকার বিএনপি’র ১০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার অবৈধভাবে রাজত্ব করতে গিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে। পুলিশকে নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করেছে। গত ১৫ বছরে বিএনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলীসহ ৫২২ জন নেতাকর্মীকে গুম করেছে। হত্যা করেছে ১০ হাজার নেতাকর্মীকে। রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণ এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বিভাগীয় র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়। সমাবেশে আযম খান বলেন, জালিম হাসিনার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন ১০ লাখ নেতাকর্মী। তারপরও তারেক রহমানের নির্দেশ এবং দেশের প্রতি ভালোবাসা থাকায় বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। এরই ফসল হিসেবে ৫ আগস্ট স্বৈরশাসকের চরম পতন হয়েছে। তাই এই অর্জনকে বৃথা যেতে দেবো না আমরা। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক মিফতাহ সিদ্দিকী। জেলা বিএনপির সাধারণ স¤পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ স¤পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স