সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সময় ফুরিয়ে আসছে : ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১০:১৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:১৭:৩০ পূর্বাহ্ন
সময় ফুরিয়ে আসছে : ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
সুনামকণ্ঠ ডেস্ক :: পারমাণবিক চুক্তির জন্য ‘সময় ফুরিয়ে আসছে’ বলে ইরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরি মোতায়েন এবং সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বেড়ে গেছে। একটি বৃহৎ মার্কিন নৌবহরের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, একটি ‘বিশাল নৌবহর’ দ্রুত, দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং উদ্দেশ্য নিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী স্থল বা সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের ‘তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া’ জানাতে ‘ট্রিগারে আঙুল রেখে’ প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। কিন্তু এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরান জোর দিয়ে বলেছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। চলতি মাসের শুরুতে ইরানজুড়ে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় দমন-পীড়নের ঘটনায় জড়িতদের সহায়তা করার জন্য দেশটিতে হস্তক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। সর্বশেষ বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর জোর দিয়েছেন ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আশা করি ইরান দ্রুত ‘টেবিলে ফিরবে’ এবং কোনো পারমাণবিক অস্ত্র নয়, একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি নিয়ে আলোচনা করবে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, পরবর্তী আক্রমণ আরও খারাপ হবে। আবার এমনটা হতে দেবেন না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, তেহরান আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে কেবল যদি আলোচনা ‘প্রকৃত’ হয়। তবে তিনি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট যে ধরণের আলোচনার জন্য অপেক্ষা করছেন তিনি কেবল (তার ইচ্ছা অন্যদের ওপর) চাপিয়ে দিতে চান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স