সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১০:০০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:০০:২৯ পূর্বাহ্ন
টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডীয় কো¤পানি নাইকো রিসোর্সেস-কে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৩ কোটি টাকা) জরিমানা করেছে আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নি®পত্তি সংক্রান্ত ট্রাইব্যুনাল (ইকসিড)। বিস্ফোরণে গ্যাস ও পরিবেশের অপূরণীয় ক্ষতির দায়ে এই রায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান গণমাধ্যমকে এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। পেট্রোবাংলা সূত্র জানায়, রায়ে বিস্ফোরণের সময় পুড়ে যাওয়া ৮ বিলিয়ন ঘনফুট গ্যাসের ক্ষতি বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতির জন্য ২ মিলিয়ন ডলার - সব মিলিয়ে প্রায় ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। বাংলাদেশ অবশ্য গ্যাসের ক্ষতি বাবদ ১১৮ মিলিয়ন এবং রাষ্ট্রের সার্বিক ক্ষতি বাবদ ৮৯৬ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। পাশাপাশি পরিবেশগত ক্ষতি ও স্বাস্থ্যগত ক্ষতি যোগ করার আবেদন করে বাংলাদেশ। রেজানুর রহমান বলেন, ইকসিড থেকে ক্ষতিপূরণ বাবদ ৪২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ দিতে বলা হয়েছে। এখন আইনজীবীদের মতামত নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন সুনামগঞ্জের ছাতক উপজেলার টেংরাটিলা গ্যাস ফিল্ডে কূপ খনন করার সময় নাইকোর অবহেলায় দুই দফা ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বিপুল পরিমাণ গ্যাস সম্পদের অপচয়ের পাশাপাশি পরিবেশ ও স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। ঘটনার পর থেকে গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। টেংরাটিলা বিস্ফোরণের পর শুরুতে নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল বাংলাদেশ। তবে নাইকো সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। এরপর নাইকোর ফেনী গ্যাস ফিল্ডের বিল প্রদান বন্ধ করে দেয় পেট্রোবাংলা। এর প্রতিবাদে ২০০৭ সালে স্থানীয় নি¤œ আদালতে মামলা দায়ের করে নাইকো। পরবর্তীতে বিষয়টি উচ্চ আদালতে গড়ালে হাইকোর্ট বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের আদেশ দেন। নাইকো এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও সেখানেও রায় বাংলাদেশের পক্ষেই থাকে। এরপর ২০১০ সালে আটকে রাখা গ্যাস বিল আদায় এবং ক্ষতিপূরণ না দেওয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইকসিডে দুটি মামলা করে নাইকো। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০১৪ সালে ইকসিড এক রায়ে পেট্রোবাংলাকে ফেনী গ্যাসক্ষেত্রের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছিল। তবে সর্বশেষ রায়ে টেংরাটিলা বিস্ফোরণের দায় ও ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত হলো। উল্লেখ্য, রায়টি গত মাসেই চূড়ান্ত হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় পেট্রোবাংলা এতদিন এ বিষয়ে মুখ খুলতে চাননি বলে জানিয়েছে পেট্রোবাংলার এক কর্মকর্তা। - বাংলা ট্রিবিউন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু