সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার : চার লেনে উন্নীত হচ্ছে সড়ক

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন
হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার : চার লেনে উন্নীত হচ্ছে সড়ক
শহীদনূর আহমেদ :: সুনামগঞ্জ পৌর শহরের প্রবেশদ্বার হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট( পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারিতেই এর নির্মাণকাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জানাগেছে, হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণকাজের টেন্ডার প্রক্রিয়ায় ঠিকাদার সিলেকশনের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগের সিলেট অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়। দুয়েক মাসের মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দ্রুতগতিতে কাজ শুরু হবে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানাযায়, সুনামগঞ্জ পৌর শহরের সৌন্দর্য্যবর্ধন ও যানজট নিরসনের জন্য শহরের মূল সড়ককে ৪ লেনে উন্নীত করার কাজ হাতে নেয় সড়ক বিভাগ। দুই বছর মেয়াদি এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৫০ কোটি টাকা ধরা হয়েছে। চার লেন সড়ক প্রকল্পে সড়কের মাঝে ডিভাইডার, দুই পাশে ফুটপাত কাম ড্রেনেজ লাইনসহ থাকবে অত্যাধুনিক অটো সিগন্যাল ব্যবস্থা। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশাফুল ইসলাম প্রাং জানান, সুনামগঞ্জ শহরের ৪ কিলোমিটার সড়কের চার লেন প্রকল্পের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী বছরের প্রথম দিকে কাজটি শুরু করা যাবে। নির্মাণকাজটি সম্পন্ন করতে দুই বছর লাগবে। সড়ক চার লেনে উন্নীত হলে শহরের যানজট কমে আসবে। এদিকে, দ্রুততম সময়ে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করতে সড়ক ও জনপথ বিভাগের প্রতি তাগাদা জানিয়েছেন পুলিশ সপার আ.ফ.ম আনোয়ার হোসেন। গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি জানান, সুনামগঞ্জ শহরের অন্যতম সমস্যা যানজট। সড়কের ধারণ ক্ষমতার চেয়ে পরিবহণের সংখ্যা বেশি। সড়ক বড় না হলে এই সমস্যার সমাধান হবে না। সড়ক বিভাগের প্রকৌশলীর সাথে কথা হয়েছে। দ্রুত সময়ে কাজ শুরু করতে অনুরোধ করেছি। আশা করছি দ্রুত সময়ে সড়ক নির্মাণকাজ শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি