সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার

জামালগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামালগঞ্জ উপজেলার হেলিপ্যাড প্লে গ্রাউন্ড মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আয়াতুল্লাহ বেহেস্থি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনবেইসের সহকারী প্রোগ্রামার মো. রবিউল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীরা অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলার নানা ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে স¤পন্ন করতে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার

আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার