সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:১৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:১৩:১৩ পূর্বাহ্ন
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে
বাংলাদেশে মাদক সমস্যার যে ভয়াবহ চিত্র সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, তা নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক। দেশের মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন - সংখ্যায় যা প্রায় ৮২ লাখ। এর মধ্যে সবচেয়ে আতঙ্কজনক তথ্য হলো, মাদকাসক্তদের এক-তৃতীয়াংশের বয়স ৭ থেকে ১৭ বছর। অর্থাৎ শিশু ও কিশোর বয়সেই একটি বড় অংশ মাদকের জগতে প্রবেশ করছে, যা জাতির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। গবেষণায় দেখা গেছে, দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হলো গাঁজা। এরপরেই রয়েছে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও কোডিনজাত কাশি সিরাপ। মাদক ব্যবহার শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামাঞ্চলেও এর বিস্তার দ্রুত বাড়ছে। মাদক গ্রহণের বয়স বিশ্লেষণে আরও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রায় ৫৯ শতাংশ মানুষ ১৮ থেকে ২৫ বছর বয়সে এবং ৩৩ শতাংশ মানুষ ১৮ বছরের আগেই প্রথম মাদক গ্রহণ শুরু করেছে। কৈশোরকাল, যে সময়টি শিক্ষা, মূল্যবোধ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ - ঠিক সেই সময়েই তারা ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজব্যবস্থার জন্য একটি বড় ব্যর্থতার ইঙ্গিত। গবেষণায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ কারণগুলো- বেকারত্ব, বন্ধুমহলের নেতিবাচক প্রভাব, পারিবারিক অস্থিরতা, মানসিক চাপ ও মাদকের সহজলভ্যতা - সবকিছু মিলিয়ে একটি গভীর সামাজিক সংকটের প্রতিফলন। যখন প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী বলেন, মাদক সহজেই পাওয়া যায়, তখন আইন প্রয়োগকারী সংস্থা ও নীতিনির্ধারকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিশেষজ্ঞরা যথার্থই বলেছেন, মাদক সমস্যা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। শুধু অভিযান বা গ্রেপ্তারের মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত উদ্যোগ- প্রতিরোধমূলক শিক্ষা, মানসিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও পুনর্বাসন, এবং সামাজিক পুনঃঅন্তর্ভুক্তি নিশ্চিত করা। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা নিতে হবে। তাই রাজনৈতিক অঙ্গীকার, সামাজিক আন্দোলন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে একটি কার্যকর ‘সামাজিক যুদ্ধ’ গড়ে তুলতে হবে। আজ যদি আমরা এই ভয়াবহ বাস্ততাকে উপেক্ষা করি, তবে আগামী প্রজন্মকে আমরা একটি অসুস্থ, অনিরাপদ ও সম্ভাবনাহীন সমাজ উপহার দেব। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে এখনই সর্বস্তরের সম্মিলিত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা