সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৯:০৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৯:০৩:২৪ পূর্বাহ্ন
সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক মো. আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু এবং সহ-সভাপতি আমির উদ্দিন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর কমিটির সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি গুলেনুর মিয়া, রতন দাস, মো. জসিম উদ্দিন, মো. আশিক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শুরুর আগে সংগঠনের অন্যতম সদস্য সাজু মিয়ার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশে রিকশা-ভ্যান শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলা, নির্যাতন ও বঞ্চনার শিকার। দীর্ঘদিন ধরে শ্রমিকরা সার্ভিস লেন, লিংক রোড, লাইসেন্স প্রদান এবং যাত্রী ছাউনির দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়ে আসলেও এসব দাবি এখনো উপেক্ষিত রয়েছে। বক্তারা আরও বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে রিকশা-ভ্যান শ্রমিকরা নিয়মিত যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন। কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। অথচ গণপরিবহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও রিকশা-ভ্যান শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না। সভায় বক্তারা রিকশা-ভ্যানকে একটি স্বীকৃত গণপরিবহন হিসেবে মর্যাদা দেওয়ার পাশাপাশি শ্রমিকদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু