সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, নিন্দা জানাল জামায়াত

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫৫:৫৮ পূর্বাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, নিন্দা জানাল জামায়াত
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর নির্বাচনী প্রচারকালে ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনায় প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় গণসংযোগ চালানোর সময় একটি বড় দলের চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াতের এ নেতা আরও বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনী কাজে বাধা দেওয়া একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকা-ের ফলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হয় না। নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকারে বাধা দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অগণতান্ত্রিক ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী