সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না নির্বাচন কর্মকর্তারা

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫৫:১১ পূর্বাহ্ন
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না নির্বাচন কর্মকর্তারা
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তারা গণভোটের প্রচার করতে পারবেন। তবে তারা পক্ষে বা বিপক্ষে প্রচার করতে পারবেন না। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গণভোটের বিষয়ে কমিশনের অবস্থান কি? জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। রিটার্নিং কর্মকর্তা যখনই তিনি হয়েছেন, তখনই তিনি কোনো পক্ষের লোক নন। আমার কোনো রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা কোনো পক্ষে প্রচার চালাচ্ছেন না। সরকার এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা গণভোটের ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার করছেন - এটা আসলে কতটা আইনসংগত বলে মনে করছেন? জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং মাঠ কেমন আছে? জানতে চাইলে তিনি বলেন, মাঠপর্যায়ে পরিদর্শন করে যেটুকু দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার আছে। জামায়াত ও এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, দুটি দলের যে অভিযোগ ছিল, প্রতিটি আমরা খুব মনোযোগের সঙ্গে শুনেছি এবং সমাধানের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। একটি দল থেকে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে - এমন আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে কোনো আশঙ্কা সঠিক হবে না। ইনশা আল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সবাই দেখবে, জাতি দেখবে, বিশ্ব দেখবে, একটি সুন্দর নির্বাচন হয়েছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১২৮টি আসনে ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৯৪টি মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি