সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

হত্যা মামলার ৩ পলাতক আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন
হত্যা মামলার ৩ পলাতক আসামি গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার জিংলীগড়া গ্রামের বাসিন্দা ও হত্যা মামলার এজাহারভ্যুক্ত তিনজন পলাতক আসামি মো.মাসুদ (৪৫), মো. শাহিনূর (৩০) ও মো. রাশিদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান বলেন, উপজেলার জিংলীগড়া গ্রামের সাতজনের নাম উল্লেখ করে হত্যাকা-ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতবছরের ৩১ডিসেম্বর ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মাসুদ, মো. শাহিনূর ও মো. রাশিদকে রবিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশ থানা এলাকা থেকে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। খবর পেয়ে সোমবার বেলা আড়াইটার দিকে তাদের তিনজনকে ধর্মপাশা থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ