সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৩১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৩১:৫৮ পূর্বাহ্ন
গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা
স্টাফ রিপোর্টার :: সচেতন নাগরিকদের সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে তরুণ-তরুণীদের অংশগ্রহণে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য ও সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিভ্রান্তি ও সহিংসতা সৃষ্টি করছে। বিশেষ করে তরুণ সমাজ অসচেতনভাবে যাচাই-বাছাই ছাড়াই তথ্য শেয়ার করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই গুজব প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সংবাদ, ছবি বা ভিডিও শেয়ার করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার কথা বলেন বক্তারা। সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গুজব প্রতিরোধে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি