সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন
অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেন, “না ভোটের বিজয়ের মাধ্যমেই অগণতান্ত্রিক শক্তিকে রুখে দেওয়া সম্ভব। রাজনৈতিক সরকারকে ক্ষমতাহীন করার যে চক্রান্ত চলছে, তা কেবল ‘না’ ভোটের মাধ্যমেই প্রতিহত করা যাবে।” মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জে আয়োজিত জাতীয় পার্টির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এবারের গণভোটে ‘না’ ভোটকে বিজয়ী করতে হবে। অগণতান্ত্রিক শক্তি যদি শক্তিশালী হয়, তবে সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। দেশকে বাঁচাতে এবং জনগণের শাসন কায়েম করতে ভোটারদের সচেতনভাবে ‘না’ বাক্সে ভোট দিতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের ধরপাকড় নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে একদিকে নির্বাচনের আমেজ তৈরির চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে গণহারে গ্রেপ্তার চালানো হচ্ছে। একসাথে নির্বাচন ও গণগ্রেপ্তার চলতে পারে না। এমন পরিবেশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তিনি অবিলম্বে গ্রেপ্তার বন্ধ করে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু লেইস কাহারের সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির ছাতক উপজেলা সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাপার সাধারণ স¤পাদক সামসুদ্দীন আহমদ, জামালগঞ্জ উপজেলা জাপার সভাপতি এইচ এম ফারুক, দোয়ারাবাজার উপজেলা জাপার সাংগঠনিক স¤পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, বোগলাবাজার ইউনিয়ন জাপার সভাপতি ডা. গিয়াস উদ্দিন, জাপা নেতা রিংকু দাস, আবুল, আব্দুল হান্নান পীর, শেখ রহিম উদ্দিন, সেলিম আহমদ, মনির উদ্দিন, অলি আহমদ সায়েদ, হাসনাত, ছমির উদ্দিন প্রমুখ। কর্মীসভা শেষে সুনামগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে লাঙ্গলের প্রচার মিছিল বের। মিছিলটি গোবিন্দগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পিউরিয়া মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স