সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা

তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে : কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:২৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:২৪:৫৯ পূর্বাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে : কামরুজ্জামান কামরুল
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, তারেক রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে। কৃষক শ্রমিক মেহনতী মানুষের ভাগ্যের পরিবর্তনে আমি আজীবন কাজ করতে চাই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমরা ধানের শীষের মনোনয়নে প্রতিযোগিতা করেছি, প্রতিহিংসা নয়। আমরা একসাথে মিলেমিশে ধানের শীষের বিজয়ে কাজ করছি। ধানের শীষের বিজয়ে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলতে হবে। আমরা হাওরবেষ্টিত সুনামগঞ্জ ১ আসন তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে উপহার দিব। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সদস্য নূরে আলম ফরাজির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক স¤পাদক মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, সাবেক সাধারণ স¤পাদক শাহ মো. শাজাহান, উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান ফয়েজ শুভ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা