সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি
আলু ক্ষেত নষ্ট করার ‘অপরাধ’

ফাঁস লাগিয়ে হত্যা করা হলো ঘোড়াটিকে

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৯:১৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৯:১৪:২১ পূর্বাহ্ন
ফাঁস লাগিয়ে হত্যা করা হলো ঘোড়াটিকে
স্টাফ রিপোর্টার :: আলু ক্ষেত নষ্ট করার ‘অপরাধে’ একটি ঘোড়াকে রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। অবলা পশুর সাথে এমন নির্মমতার অভিযোগে জয়ধর আলী (৬০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে। সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ জানান, লালপুর গ্রামের জয়ধর নামের এক কৃষকের আলুর ক্ষেতে পাশ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একই এলাকার কৃষক আয়ূব আলীর একটি ঘোড়ার মরদেহ উদ্ধার করা হয়। ঘোড়ার মালিকের অভিযোগ আলু ক্ষেত নষ্ট করার জন্য ঘটনার আগের দিন ঘোড়াকে মেরে ফেলার হুমকি দেন ক্ষেতের মালিক জয়ধর আলী। সোমবার সকালে জয়ধরের জমির পাশে ঘোড়াকে ঘাস খাওয়ানোর জন্যে বেঁধে রেখে আসলে দুপুরে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত জয়ধরকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর গ্রামের বাসিন্দা গোলাপ মিয়ার ছেলে আইয়ূব আলী প্রতিদিনের মতো তার ঘোড়াটি গ্রামের পাশে গজারিয়া নদীর পশ্চিমপাড়ে গুচ্ছগ্রাম এলাকায় রেখে যান। রাত আনুমানিক ১২টা পর্যন্ত ঘোড়াটি সেখানে ছিল। কিন্তু ভোরবেলায় আইয়ূব আলী ও তার পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেখতে পান ঘোড়াটির হাত-পা বাঁধা, গলায় ফাঁস লাগানো এবং একটি গাছে ঝুলন্ত অবস্থায় আছে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ঘোড়া হত্যার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মৃত মোহন মিয়ার ছেলে জয়ধর আলী (৬০)কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘোড়ার মালিক আইয়ূব আলী বলেন, আমার কয়েকটি ঘোড়া আছে। মানুষের মালামাল বহনের মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করি। কিন্তু জয়ধর আলী অভিযোগ তোলে আমার ঘোড়া তার ক্ষেতের আলু খেয়েছে। দুই দিন আগে সে আমাকে হুমকি দিয়ে বলেছিল, আলুক্ষেতের ক্ষতি করলে ঘোড়া মেরে ফেলবে। আজ সে তার হুমকি বাস্তবায়ন করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে ঘোড়া হত্যার একটি ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম