সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

কৃষকের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৯:০৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৯:০৯:২২ পূর্বাহ্ন
কৃষকের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক কৃষককে রাতের আঁধারে বসতঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছনবাহার গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আহত কৃষকের নাম তমজিদ আলী (৬০)। তিনি ওই এলাকার মরহুম জাহির আলীর ছেলে। বর্তমানে তমজিদ আলী সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতের স্বজনরা জানান, বাচ্চাদের কথা কাটাকাটির জের ধরে একই এলাকার জমির আলী, জিয়াবুর, সালাম মিয়া, জাকির হোসেন, মিজান মিয়া, আল-আমিন, হৃদয় মিয়া গং শুক্রবার রাত সাড়ে ৯টার সময় তমজিদ আলীকে ঘর থেকে ডেকে বের করে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। তাদের শাস্তির জোর দাবি জানাই। এদিকে সোমবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার রাতে বাচ্চাদের কথা কাটাকাটির বিষয়টি আমরা পঞ্চায়েতবর্গ মিমাংসা করে দিয়েছি। কিন্তু জমির আলী গং মিমাংসার দেড় ঘণ্টা পর তমজিদ আলীকে ঘর থেকে ডেকে নিয়ে বাইরে এনে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মো. ফিরিজ আলী, ফরিদ মিয়া, শহীদ মিয়া, আব্দুল খালিক, ময়না মিয়া, কাছম আলী, খলিল মিয়া, সেলিম মিয়া, ফরিদা বেগম, রোকেয়া বেগম, হেলেনা বেগম, সোনা মিয়া, আনোয়ারা বেগম প্রমুখ। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস